১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

বিএনপি সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার সময় রাজবাড়ী আজাদী ময়দানে সমাবেশ রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সঞ্চালনায় বক্তৃতা করেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সাংগঠনিক সেক্রেটারী হারুন-অর রশীদ, বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা মোকারম হোসেন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ আব্দুল্লাহ, জেলা খেলাফত মজলিসের যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব, রাজবাড়ী জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের তানভীর, সাকিব প্রমুখ।

বক্তারা বলেন, গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করার ফল ভালো হবে না। শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, আপনারা সেভাবে পালাতে পারবেন না। এখনো সময় আছে, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেন। আমরা মাঠে ছিলাম, আছি এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো।

পরে শহরের আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজবাড়ী বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top