১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ব্রেড-এর সহযোগিতায় পাবনার বেড়ায় বর্ণাঢ্য ও ভিন্নধর্মী বৈশাখী উৎসব ও জ্ঞান মেলা

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলার পেচাকোলা ও চর নাকালিয়ার যৌথ উদ্যোগে ব্রেড-এর সহযোগিতায় চর নাকালিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী বৈশাখী উৎসব ও জ্ঞান মেলা। শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে চিড়া, মুড়ি-মুড়কি, খই ও বাতাসাসহ নানা ধরনের লোকজ খাদ্যদ্রব্য দিয়ে অতিথিদের বরণ করা হয়। পরে পেচাকোলা ও চর নাকালিয়া কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে গামছা পরিয়ে দিয়ে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পেঁচাকোলা কমিউনিটির সদস্য মারুফা, দিলরুবা, আরিফুল ও শ্রাবন্তি নিজেদের আত্মবিশ্বাস ও শেখার অভিজ্ঞতা তুলে ধরেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় মাইশা ও আঁখি।

“নিজেদের শক্তি ব্যবহার করে পরিবর্তন” শীর্ষক নাটিকায় অভিনয় করেন টিম টাইগারের মুরাদ, আকাশ ও সরোয়ার। অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন পেচাকোলা কমিউনিটির সদস্য বন্যা ও চর নাকালিয়া কমিউনিটির সদস্য মোছা. সাদিয়া খাতুন।

জ্ঞান মেলায় বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পায়। এর মধ্যে ছিল—রাস্তা মেরামত উদ্যোগ, শিশুদের খেলাধুলা ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম এবং ডাস্টবিন স্থাপন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ। এসব কার্যক্রমে অংশগ্রহণ করে পেচাকোলা কমিউনিটির কৃষ্ণচূড়া, যমুনা, টিয়া, জবা ও টিম টাইগার দল।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলায় “গ্লোবাল ফান্ড ফর চিল্ড্রেন” এর সল্ট সিএলসিপি এপ্রোচ পরিবর্তন এর গল্পসমূহ বাংলাদেশ কোহর্ট পার্টনার “আলোকিত করি” উপস্থাপন করেন ।“

দিনব্যাপী এই আয়োজনে ছিল লোকজ জারি গান, কবিতা আবৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠিখেলা। অতিথি আপ্যায়ন ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ব্রেড-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম সমাপনী বক্তব্যএর মধদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠান সমন্বয় করেন ব্রেড-এর ডেপুটি ডিরেক্টর হুমায়রা ইয়াসমিন পিয়া , ডকুমেন্টেশন অফিসার রওশন বিনতি হোসাইন ,সল্ট ফ্যাসিলিটেটর বায়েজিদ বোস্তামী ও হোসনেয়ারা ।

সহযোগিতা করেন ব্রেড-এর মো. আশিকুর রহমান ও আবুল কালাম আজাদ ,ও আকাস আয়োজকদের মতে, মেলার মূল লক্ষ্য ছিল জ্ঞান ভাগাভাগি, অভিজ্ঞতা বিনিময় এবং কমিউনিটি নেতৃত্বের বিকাশের মাধ্যমে টেকসই পরিবর্তনের পথে এগিয়ে যাওয়া। এখানে উল্লেখ্য যে চর নাকালিয়ায় সর্ব প্রথম এই অনুষ্ঠানটি হল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top