১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

মাগুরায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত

পুলিশ-বিএনপি সংঘর্ষে এক মাগুরা শহরের ঢাকা রোডে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত মেহেদী হাসান রাব্বি পারনান্দুয়ালী এলাকার অধিবাসী এবং জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক মহসিন উদ্দিন জানান, দুপুর আনুমানিক ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেট নিক্ষেপ করেন। পুলিশ তাদের ধাওয়া করে রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে। এ সময় তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top