৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আবার ও বন্ধ মোবাইল ইন্টারনেট

গ্রাহকরা রাজধানীসহ সারাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না । অনেক গ্রাহক দুপুর আড়াইটার দিক থেকে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে কোনো ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন।

মোবাইল অপারেটর কোম্পানিগুলো জানিয়েছে, ‌কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দাবি, সন্ত্রাসীরা হামলা চালানোয় অনেক এলাকায় ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সরকার ইন্টারনেট সেবা বন্ধ করেনি।

তিনি বলেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি। অনেক জায়গায় সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। সন্ত্রাসীরা অনেক এলাকায় হামলা চালিয়ে ক্যাবলের ক্ষতি করছে। এতে বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আমাদের কিছু করার নেই।

মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন জানিয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

রবির পক্ষ থেকে বলা হয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেটের ফোরজি সেবা বন্ধ রেখেছে। তারা এর বেশি কিছু জানেন না। একই কথা জানিয়েছে বাংলালিংকও।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top