৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে আহত আওয়ামী লীগ নেতা টিপুর মৃত্যু

মানিকগঞ্জে অসহযোগ আন্দোলনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন। রোববার (৪ আগস্ট) মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন মানিকগঞ্জে আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হন তায়েবুর রহমান। জেলা সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top