১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশে রওনা দিয়েছেন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বার্তা সংস্থা এ এফপি জানিয়েছে, বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা হেলিকপ্টারে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুরে সেনা সদরদপ্তরে এ বৈঠক শুরু হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top