১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি সুপ্রিম কোর্টের ‘বিতর্কিত’ সেই ভাস্কর্য ভাঙচুর

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি বিতর্কিত ভাস্কর্যটি ভাঙচুর করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ভাস্কর্যটি ভেঙে ফেলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, থেমিসের হাত ও হাতে থাকা দাঁড়িপাল্লা ধরে রাখা ইস্পাতের ভাস্কর্যটি ভাঙা রয়েছে।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সময়ে ভাস্কর্যটি স্থাপন করা হয়। তখন সেটিকে মূর্তি আখ্যা দিয়ে তা অপসারণের জন্য আন্দোলন গড়ে তোলে হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলো।এক পর্যায়ে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে সরিয়ে এনেক্স ভবনের সামনে স্থাপন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top