কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছেন । দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে গেছেন তারা।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬ টার পরপরই সেনাবাহিনীর একটি মিনিবাসে করে সমন্বয়কদের সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়।
আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দিন রয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সেখানে আলোচনা হবে। আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাবো।