১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

এ কে এম শহিদুর রহমান র‌্যাবের নতুন ডিজি

পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান র‌্যাব এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (৭ আগস্ট) এ নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্যনিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান।

অপরদিকে, মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top