৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দিস ভায়োলেন্স মাস্ট স্টপ: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নেতারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব আব্দুল মতিন সউদ বুধবার (৭ আগস্ট) রাতে বঙ্গভবনে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে পার্থ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন, আমি কারাগারে থাকায় আসতে পারিনি। সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের প্রধান সর্বসম্মতভাবে অধ্যাপক ড. ইউনুস।

তিনি বলেন, আমার কথার মধ্যে যেটা প্রাধান্য পেয়েছে, দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। এই যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। সব পুলিশ খারাপ না। পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে।

ব্যবসায়ী যে নেতারা আছেন বর্তমানে তারা প্রকৃত ব্যবসায়ী, নাকি তারা আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ। সবাই সালমান এফ রহমান বা এস আলম নয়। প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে। না হলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ভেঙে যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top