১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আমার ওপর আস্থা রাখলে কথা দিতে হবে, কারও ওপর হামলা করা যাবে না: ড. ইউনূস

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমার ওপর আপনারা আস্থা রেখেছেন। ছাত্ররা আমাকে চেয়েছেন। আমি তাদের ডাকে সাড়া দিয়েছি। আমার ওপর আস্থা রাখলে কথা দিতে হবে, কারও ওপর হামলা করা যাবে না।

তিনি বলেন, পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফ্রান্স থেকে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

ড. মো. ইউনুস সংবাদ সম্মেলনে শুরুতে দেশকে নতুনভাবে স্বাধীন করার নেতৃত্ব যারা দিয়েছেন তাদের সবাইকে স্বাগত জানিয়েছেন। এসময় যারা এই স্বাধীনতার জন্য মারা গিয়েছেন তাদেরকেও স্মরণ করেন তিনি।

এর আগে দুপুর ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top