১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মোদী লিখেছেন, দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top