‘ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশগঠনে পরামর্শ থাকলে জানাবেন।’
সাধারণ মানুষকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ আহ্বান জানান।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে শপথ নেন আরও ১৬ জন উপদেষ্টা। তাদের একজন হলেন আসিফ মাহমুদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।
এর আগে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।