১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ উপদেষ্টাদের শ্রদ্ধা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে সরকারের প্রধান হিসেবে অন্য উপদেষ্টাসহ আরও একবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস।

শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন। সব আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top