৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্র-হত্যাকারীদের সঙ্গে কথা না বলতে বিএনপির পরামর্শ: মির্জা ফখরুল

সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললেও ছাত্র-হত্যাকারীদের সঙ্গে কথা না বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সোমবার (১২ আগস্ট) বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, দেশ থেকে পালিয়ে গিয়ে এখন একটি দল ভারত থেকে আমাদের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে।

বিএনপি মহাসচিব বলেন, মতবিনিময়ের জন্য আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছিলেন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতামত দিয়েছি। ওনারা ওনাদের কর্মকাণ্ড শেয়ার করেছেন। ওনাদের সহযোগিতা করতে হবে।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে কি না- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে কথা বলিনি। নির্দিষ্ট সময় লাগবে, পরিবেশ লাগবে, তাদের সেই সময় দিয়েছি। তাদের সব বিষয়ে সমর্থন দিয়েছি। আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, জনগণ যেন বিভ্রান্ত না হয়। সরকারের কর্মকাণ্ডে আমাদের সমর্থন রয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top