১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে অপসারণের দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে অপসারণের দাবি জানিয়েছে । সংগঠনটির দাবি ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা করেছিলো জাহাংগীর আলম।

মঙ্গলবার (১৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন।

তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি ইলেকশন করে ১০ পার্সেন্ট ভোটকে ৪০ পার্সেন্ট বানানোর আওয়ামী ষড়যন্ত্রের মূলহোতা ছিলো তখনকার জননিরাপত্তা সচিব মো. জাহাংগীর আলম। বর্তমানে সে (তিনি) স্বরাষ্ট্র সচিব হিসেবে কর্মরত।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে দিয়ে সে (তিনি) আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুনরায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এই মো. জাহাংগীর আলমকে আজকের মধ্যে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top