সদ্যসাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সদ্যসাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম প্রজ্ঞাপন দুটিতে সই করেন। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য পুলিশ অধিদপ্তরে সংযুক্ত হাবিবুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য পুলিশ অধিদপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।