১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

তাপস-আতিককে সরিয়ে দেওয়া হলো

স্থানীয় সরকার বিভাগ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে তাদের পদ থেকে অপসারণ করেছে । সোমবার (১৯ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ছিলেন আতিকুল ইসলাম।

প্রশাসক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শের আলীকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এনডিসি মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদুল হাসানকে।

এর আগে ৩২৩টি পৌরসভার মেয়র, ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top