১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লাখ মানুষ

উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় এতে এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এর মধ্যে কুমিল্লায় ৪, কক্সবাজারে ৩, চট্টগ্রামে ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও ফেনিতে ১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়াও চলমান এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লাখ মানুষ এবং পানিবন্দি রয়েছে প্রায় ৯ লাখ মানুষ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হচ্ছে। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৩৯ মানুষ।

তিনি বলেন, বন্যাকবলিত এলাকাগুলোয় এখন পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।

কামরুল হাসান বলেন, বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

বন্যাকবলিত জেলাগুলো হলো—ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top