১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বন্যা পরিস্থিতি উন্নতির দিকে উজানে বৃষ্টি কমেছে

গত ২৪ ঘণ্টায় ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়নি। ত্রিপুরা সীমান্তবর্তী কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায়ও হয়নি ভারী বৃষ্টি।পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এ অবস্থায় উজানের নদ-নদীর পানি সমতলে কমছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে এক নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আভাস নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও ধলাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আভাস নেই। এ সময় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী ও হালদা নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় মুহুরী নদীর (বিলোনিয়া-ত্রিপুরা) পানি কমেছে ১৮৩ সেন্টিমিটার। শনিবার সকালে যা বিপৎসীমার ১০১ সেন্টিমিটার নিচে অবস্থান করছিল। ফেনী নদীতে প্রতি তিন ঘণ্টায় পানি কমছে ১৬ সেন্টিমিটার হারে। গোমতী নদীতে গত ২৪ ঘণ্টায় পানি কমেছে ৫১ সেন্টিমিটার। তবে গোমতীতে এখনো বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top