৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

তারেক রহমান গোপালগঞ্জ ছাত্রলীগ নেতার মামলায় খালাস পেলেন

সাবেক জেলা ছাত্রলীগ সভাপতির করা গোপালগঞ্জের আদালতে মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া মঙ্গলবার (২৭ আগস্ট) মামলা থেকে তারেক রহমানকে খালাস দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ। মামলটি দীর্ঘ ৯ বছর বিচারকার্য চলার পর মঙ্গলবার তারেক রহমানকে খালাস দেন আদালত।

গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top