১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

এক দলীয় নির্বাচনের কুশীলব বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ

বিক্ষুব্ধ জনতা সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবন থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত নির্বাচনে সব দলের অংশগ্রহণের পক্ষে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে একপ্রকার গায়ের জোরে নির্বাচন করান আনিছুর ও রাশিদা।

এর আগে দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়’ অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও মো. আলমগীর উপস্থিত ছিলেন। তবে বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন না।

পদত্যাগ করে সবার আগেই ইসি ভবন ছেড়ে বের হয়ে যান কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে বের হয়ে যান মো. আহসান হাবিব খান ও মো. আলমগীর।

তবে চুপিসারে ইসি ভবন ছেড়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন রাশিদা সুলতানা ও আনিছুর রহমান। এসময় বিক্ষুব্ধ জনতা দুজনের গাড়িতে জুতা নিক্ষেপ করে।

একদলীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩, স্বতন্ত্র ৫৬, জাতীয় পার্টি ১১, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়। এই নির্বাচন মূলত একদলের মধ্যে হয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top