১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

স্কুলছাত্র ত্বকী হত্যার ১১ বছর পর গ্রেফতার তিন আসামি, ৬ দিনের রিমান্ড মঞ্জুর

র‌্যাব নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনার ১১ বছর পর তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন মামুন, শরীফ ও কাজল।

সোম ও মঙ্গল দুদিন নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেককে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ আসামিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ত্বকী হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে। এরপর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রফিউর রাব্বী বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top