১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নড়াইলে খাটিয়া নিয়ে বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো তিনজনের

নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে পৌরসভার আশ্রয়ণ প্রকল্পের সামনে (গুচ্ছগ্রাম) মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ, একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস ও একই গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা। আহত হয়েছেন একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেলের দাদীর মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন চারজন। কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছালে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন একজন।

স্থানীয়রা আহত কুইন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top