৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আপা আপা বলে কান্না করা তানভীর নিজেই আ.লীগের হাতে নির্যাতিত, যুক্তরাষ্ট্রে আছেন রাজনৈতিক আশ্রয়ে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোহাম্মদ তানভীর কায়সার নামের এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে।

জানা গেছে, তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তানভীর কায়সার ২০১৯ সালের ৪ জুন লস আঞ্জেলস দিয়ে আমেরিকায় ঢোকেন। তিনি ওই সময় ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দাবি করেন যে, বাংলাদেশে আওয়ামী সরকার তাকে নির্যাতন করেছে। এ জন্য ২০২০ সালের ৭ মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে ২০২১ সালের ২৪ জানুয়ারিতেই তার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে।

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়া তানভীরের জন্ম ৭ ডিসেম্বর ১৯৮৯। তানভীরের বাবা সোলেমান কায়সার এবং মা নিলুফার ইয়াসমিন। তার স্ত্রীর নাম রুকাইয়া আযাদ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপথনের অডিও ফাঁস হচ্ছে। এবার যে অডিওটি ফাঁস হয়েছে সেখানে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top