১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন জনতার হাতে আটক

একাত্তর টিভির সিইও ও স্বৈরাচারের দোসর মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে ময়মনসিংহের ধোবাউড়া হয়ে ভারত যাওয়ার সময় আটক করেছে জনতা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

আটককৃতরা হলেন, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেটকার চালক।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top