১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

উত্তরায় ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় যুবলীগকর্মী গ্রেফতার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার ওপর পিস্তল দিয়ে গুলিবর্ষণের ঘটনায় যুবলীগকর্মী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪৫ নম্বর আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতার রুবেল যুবলীগ কর্মী। তিনি ভালো পদের আশায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। রুবেলকে হস্তান্তর ও এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top