১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ রাজধানীর গুলশান থেকে গ্রেফতার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কাজী জাফর উল্লাহকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বুধবার দিনগত রাতে তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

কাজী জাফর উল্লাহ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পরে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হেরে যান তিনি।

সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা গ্রেফতার হয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top