১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে যৌথ অভিযান পরিচালনা গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে আজকে রাতে গ্রেফতার দেখানো হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এম এ মান্নানকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top