১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডিবির সাবেক ‘দাপুটে ডিসি’ মশিউর রহমান গ্রেফতার

ডিএমপি গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিবির দাপুটে ডিসি হিসেবে পরিচিত (ডিসি-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি) রবিউল আলম ভুঁইয়া। তিনি বলেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে।

সরকার পতনের পর সর্বশেষ গত ১৩ আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করা হয়। তাকে বদলি করে সংযুক্ত করা হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে।

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন। ডিবি কর্মকর্তা হিসেবে মশিউর ছিলেন আলোচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস করা পুলিশের এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিষয়ে এমএসএসও সম্পন্ন করেছেন।

২০১৩ সালে তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক দেওয়া হয়েছিল। কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সেম্প্লারি গুড সার্ভিসেস ব্যাজ’ দেওয়া হয়। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top