১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ফ্যাসিবাদের দোসর অনেক সচিব নাশকতার চেষ্টা করছেন: রিজভী

‘ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দোসর অনেক সচিব এখনো বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতার চেষ্টা করছেন। তাদের (আওয়ামী লীগের) সাঙ্গোপাঙ্গ সুবিধাবাদীরা এখনো বিদায় নেয়নি। প্রশাসনের অনেক জায়গায় তারা আছে।’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকালে প্রবাসী বিএনপির অনুসারীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করেছেন, তারা এখনো আছেন। তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন, বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছেন। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’

ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানদের বিষয়ে এই বিএনপি নেতা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, আপনারা সংসদ বিলুপ্ত করেছেন, উপজেলা-পৌরসভা বিলুপ্ত করেছেন, ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানরা এখনো বহাল আছে কেন? এরাই তো আওয়ামী লীগের সাঙ্গোপাঙ্গ। তাদের দিয়েই গণতন্ত্রের আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এরা কেউ নির্বাচিত নয়, শেখ হাসিনা সিলেকশন করে তাদের নাম দিয়েছেন। তাহলে সেই ইউপি চেয়ারম্যানরা আজও টিকে আছে কী করে? এরা তো শেখ হাসিনার ভিত্তি হিসেবে কাজ করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top