১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ১২ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

শ্রমিকরা গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টসের কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেন।

স্থানীয়রা জানান, সকালে শ্রমিকরা ১২ দফা জানিয়ে কারখানার ভেতরে অবস্থান নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানালে তারা মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ আট দাবি মেনে নেয়। বাকি চার দফা মেনে না নেওয়ায় তারা মহাসড়ক থেকে সরেনি।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বাঘের বাজার জোনের পরিদর্শক সুমন মিয়া জানান, সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top