১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে গার্মেন্ট ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে গাজীপুরের শ্রীপুরে গার্মেন্ট বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন, ঘটানো হয়েছে ককটেল বিস্ফোরণের ঘটনা। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার ২ নম্বর সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।

ওসি বলেন, ‘ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কৃষক দলের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে কিছু সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে নেতাকর্মীরা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top