১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

দেশে ফিরেই বিমানবন্দরে আটক আওয়ামী লীগ পন্থী সাবেক সংসদ সদস্য সুলতান মনসুর

আওয়ামী লীগ পন্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে কানাডা থেকে ঢাকা বিমানবন্দরে নামলে তাকে আটক করা হয়। ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো এবং কোথায় কী অভিযোগ আছে তা যাচাই-বাছাই করবো।

এরপর আইনগত পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান রেজাউল করিম মল্লিক।

পারিবারিক সূত্র জানা গেছে, সুলতান মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই।

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ১৯৫১ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, এরপর সিলেট এম সি কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

সুলতান মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতিক নিয়ে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৯ হাজার ৭শত ৪২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top