৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মাশরাফির বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে মালিকানা নেওয়ার অভিযোগে মামলা

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মূল প্রতিষ্ঠানের মালিকানা জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সারোয়ার গোলাম চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে এ মামলাটি করা হয়। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের সিলেট স্ট্রাইকার্সের সহ-মালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়।

মামলায় মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, কে এম রাসেল, বাবলুসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তাসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এতে মাশরাফি বিন মর্তুজাকে এক নম্বর আসামি করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top