১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জে নবদম্পতির মরদেহের সাথে ‘এক সঙ্গে কবর দিয়েন’ লেখা চিরকুট উদ্ধার

নারায়ণগঞ্জে নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারনা, তারা আত্মহত্যা করেছেন।

সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকার সিটি করপোরেশনের ডাম্পিং জোনের পাশে একটি বালুর মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ওই দম্পতির নাম শফিকুল ইসলাম ও রুমি। শফিকুল মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার মনির হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এসময় একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা আছে, ‘আসসালামুলাইকুম আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ), আমাদের দুজনকে এক সাথে মাটি দিয়েন।’

পরিবারে বরাত দিয়ে তিনি জানান, শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। এক মাস আগে ভাইয়ের শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেন। কিন্তু দুই পরিবারের কেউই তা মেনে নেয়নি। এজন্য তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে শফিকুল তার স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top