১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রংপুর থেকে হাতীবান্ধায় মাদক সেবন করতে এসে বান্ধবীসহ আটক!

লালমনিহাটের হাতীবান্ধায় ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সেবন করতে এসে বান্ধবীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

জানা যায় যে, মঙ্গলবার রাতে রংপুর থেকে হাতীবান্ধা উপজেলার সিংগিমারী সীমান্তে প্রাইভেট কার (যার নম্বর হলো- চট্ট মেট্টো-ঘ ১১-১৩৪৩) নিয়ে দুইজন বন্ধবীসহ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল মাদক সেবন করেন লিটন ও মাইদুল। এ সময় তাদের হাতে নাতে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে নারী দুইজনকে তার পরিবার নিকট হস্তান্তর করা হয়। আর পুরুষ দুই জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হলেন- রংপুরের সর্দার পাড়া কেল্লাবন এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন লিটন (৪৩) ও রংপুর রাধাবল্লভ সেনপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মাইদুল ইসলাম (৩৬)।

আটককৃতদের বুধবার বিকেলে লালমনিরহাট আদালতে পাঠিয়েছেন পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের বিহারী বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, এলাকাবাসীর তথ্য অনুযায়ী যেহেতু নারী দুইজন মাদক সেবন করেনি। তাই তাদেরকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আর অপর দুইজনকে মামলা দিয়ে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

রুমন হোসেন জিলহজ্ব,

লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top