৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ জয়সিদ্ধিতে গণ দাওয়াতী সমাবেশ করল জামায়াত

শেখ হাসিনার পতনের পর প্রথম বারের মতো দলীয় ব্যানারে কিশোরগঞ্জ ইটনা উপজেলা,জয়সিদ্ধি( মুদিরগাঁও) সমাবেশ করল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১২ অক্টোবর) বেলা ২ টায় মুদিরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর আইনজীবী বিভাগের সেক্রেটারি জনাব এডভোকেট রোকন রেজা শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইটনা উপজেলা শাখা, হাফেজ মাওঃ আবুল হুসাইন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুদিরগাঁও ৬নং ওয়ার্ড, মোঃ কামাল হোসেন।

প্রধান অতিথি বলেন জামায়াত একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। আমাদের নিরপরাধ জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করেছে। কিন্তু জামায়াত আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। তাই জালিম ও বাতিলের কাছে মাথা নত করেনি। দাওয়াতি সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা উৎফুল্ল, আনন্দিত।

শাহিনুর আলম, দৈনিক আমার বাংলাদেশ

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top