১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ফরিদপুর-খুলনা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কোতোয়ালি থানাধীন মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কোতোয়ালি থানাধীন মল্লিকপুর এলাকায় ঢাকা থেকে ঝিনাইদহ অভিমুখী গ্রীন পরিবহন এবং ঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষে উভয় পরিবহনের ৫ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top