১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহযোগী হামিদ গ্রেফতার

ছাত্র জনতার ওপর হামলায় সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর এলাকার চাঁদনী হাউজিং থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হামিদ প্রধান ফতুল্লার মুসলিমনগর এলাকার চাঁদনী হাউজিংয়ের গফুর প্রধানের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনার মামলাসহ অর্ধ ডজনেরও বেশি মামলা রয়েছে। সেইসঙ্গে তিনি আজমেরী ওসমানের অন্যতম সহযোগী ছিলেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফতুল্লা মুসলিম নগর এলাকার চাঁদনী হাউজিংয়ের সামনে রাস্তায় অভিযান চালিয়ে সন্ত্রাসী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top