১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আড়াই মাস পর গুলিতে নিহত বিশালের মরদেহ উত্তোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে নিহত নজিবুল সরকার বিশালের মরদেহ ২ মাস ১৩ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের সরকার পাড়ায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জয়পুরহাট জেলা কারাগারের মেডিকেল অফিসার শাহ আলম শোভন, জয়পুরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাট শহরের পাচুরমোড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নজিবুল সরকার বিশাল।

জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন জানান, আদালতের নির্দেশে শহীদ বিশালের মরদেহ উত্তোলন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সেখানে ময়নাতদন্ত শেষে আসল তথ্য পাওয়া যাবে, কীভাবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top