১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলার এজাহারভুক্ত আরও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারে অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়টির জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদ সই করা এক আদেশে এই অনুমতি দেওয়া হয়।

এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়।

গ্রেফতারের অনুমতি দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

এদের মধ্যে শাহেন শাহ্ ডিবি হেফাজতে রয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শাহেন শাহ্ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।

এছাড়া জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top