১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই তরুণ নিহত

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজগঞ্জের কামারখন্দে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন।

রোববার (২০ অক্টোবর) রাতে উপজেলার চৌবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের হাসানের ছেলে খালিদ (১৮) ও শফিকের ছেলে সোহাগ হোসাইন (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে মোটরসাইকেলটি বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিল। এসময় চৌবাড়ি মোড়ের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা দুজনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আর একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top