১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন চট্টগ্রামে গ্রেফতার

পুলিশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেফতার করেছে । খুলশী থানার তুলাতলী এলাকা থেকে নগরের কোতোয়ালি থানা পুলিশ বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।

তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীনকে ঢাকা মেট্রোপলিটন থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে হস্তান্তর করা হবে।

হেলালুদ্দীন আহমদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের সচিব হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। ওই মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হিসেবে অবসরে যান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top