১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর

বিভ্রান্তি দূর করতে শুক্রবার (২৫ অক্টোবর) জুলাই-আগস্ট নিহত পুলিশ সদস্যদের তালিকা পুনরায় প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

তালিকা অনুযায়ী ছাত্র-জনাতার গণঅভ্যুত্থানের সময় ৪৪জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৪জন, সিরাজগঞ্জে ১৪জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাহিরে খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় নিহত হয়েছেন বাকি ১৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। পুলিশ সদর দপ্তর এই তালিকা প্রকাশ করেছে। গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে। যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top