২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইসলামী ব্যাংকে পদে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট চাকরির সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি হেড অব সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে ‘অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি)’/ ‘ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি)’ নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপর্যায়ের কর্মকর্তা হতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা বহুজাতিক কোম্পানিতে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা বহুজাতিক কোম্পানির নিরাপত্তা বিষয়ে ধারণা থাকতে হবে।

বেতন স্কেল: ইসলামী ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন বেতন–ভাতা।

আবেদনের বয়স: সবোচ্চ ৪৫ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে (career.islamibankbd.com) ক্লিক করে আবেদন করতে পারবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top