১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি। তিনি বলেন, খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন, জিয়াউর রহমান আবার সেই ছবি টাঙিয়েছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ কর্মসূচির আয়োজন করেছে।

রিজভী বলেন, ১৫ আগস্টের (১৯৭৫) পর খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেন, কিন্তু ৭ নভেম্বরের পর জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের ছবি আবার কিন্তু বঙ্গভবন প্রতিস্থাপন করেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মাহফুজ জানিয়েছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে। ৭২ পরবর্তী সময়ে শেখ মজিবুর রহমানের সময়ে হত্যা, খুন, লুণ্ঠন ধর্ষণ সবই হয়েছে, এটা সবার জানা। তবে খন্দকার মোশতাক শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেললে সেটি কিন্তু জিয়াউর রহমান প্রতিস্থাপন করেছেন।

‘জাতীয় স্বাধীকার আন্দোলনে তো তার অবদান আছে। আমি মনে করি, শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি। ইতিহাস বিচার করবে, জনগণ বিচার করবে। আমাদের জাতীয় ইতিহাসের আন্দোলনে তার যে অবদান, সেটা তো অস্বীকার করা যায় না। আমরা তো আওয়ামী লীগের মতো সংকীর্ণ মনের নই । এজন্য বলছি, শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি।’ বলেন রিজভী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top