১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরের প্রহলাতপুরে অধ্যাপক ডা: রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ

এম.আমজাদ খান: বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রীপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর গাজীপুরের শ্রীপুর উপজেলার, প্রহলাতপুর ইউনিয়নের ফাউগান বাজারে ব্যাপক জনসংযোগ ও মিছিল করে ফাউগান উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন ১৯ নভেম্বর বিকেলে ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড: রফিকুল ইসলাম বাচ্চু বলেন: ফ্যাসিস্ট আওয়ামী লীগ আপনাদের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়াছে, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে আজ আমরা মুক্ত স্বাধীন। আগামী দিনে আপনারা আপনাদের মূলবান ভোটাধীকার প্রয়োগ করে জনগনের নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাবেন , তিনি আরো বলেন এই গ্রামের বহু লোক আমার সাথে জেলে ছিল, আওয়ামীলীগের ভুয়া মামলার কারণে, আজ তাদের কথা মনে পড়ছে , আমরা এর জবাব দিবো ব্যালটের মাধ্যমে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রহলাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ আকন্দ, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, সাবেক ছাত্রনেতা মাসুম, স্বেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলার যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, জেলা যুবদল সদস্য মশিউর রহমান লিটন, রাজাবাড়ী ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহীন, শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক সদস্য আলী আকবর, যুবদল নেতা আব্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন শিকদার, শ্রীপুর উপজেলার ছাত্রদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন রাকিব, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, প্রহলাদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ খন্দকার, প্রহলাতপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী, সাবেক ছাত্রদল নেতা মতিন, প্রহলাতপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি জজ মিয়া, ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক নবিন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি যথাক্রমে আবুল হোসেন, স্বপন ফকির, আবু তাহের আকন্দ , লিয়াকত, ইজ্জত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top