৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মির্জা ফখরুলের ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে রোববার রাতের দেয়া স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। প্রোফাইলে তিনি এ স্ট্যাটাসটি দেন।

সেখানে বিএনপি মহাসচিব লেখেন, United we stand, divided we fall, যার বাংলা করলে দাঁড়ায় ‘একতায় উত্থান, বিভেদে পতন।’

সোমবার দুপুর ১২টা পর্যন্ত স্ট্যাটাসটি দুই হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং তাতে রিঅ্যাকশন পড়েছে ১৫ হাজারের বেশি।

ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লেখেন, ‘ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজের জালে দেবে!’

আরেক ব্যবহারকারী লেখেন, ‘খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তাদের পুনর্বাসনের চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ অন্যজন লিখেছেন, ‘দিল্লির গোলামী বাংলাদেশে করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তায় যারা মগ্ন, তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’

বিএনপির মহাসচিব ফেসবুকে স্ট্যাটাস দেন না।  তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top