৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

হজ যেতে নিবন্ধনের সময় শেষ, পূরণ হয়নি কোটা

নিজস্ব প্রতিনিধি:

হজে নিবন্ধন সম্পন্ন ৪৩ হাজার ৩৭৪ জন, সময় বাড়ার সম্ভাবনা

আগামী বছরের হজে অংশ নিতে এ পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। রোববার রাত ১২টায় নিবন্ধনের সময়সীমা শেষ হয়।

তবে এখনো মোট কোটার তিনভাগের একভাগ হজযাত্রী নিবন্ধন করেননি। নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না, তা আজ সোমবার জানা যাবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সময় বাড়ানোর বিষয়টি মূলত সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top